খোকন আহম্মেদ হীরা, গৌরনদী থেকে ॥ বরিশালের গৌরনদী উপজেলার দর্জির দোকানগুলোতে এখন দম ফেলার সময় নেই। এখানে দিনরাত একাকার। সেলাই কারিগরদের রাতের ঘুম বন্ধ হয়ে গেছে। সর্বত্র এখন
গৌরনদী অফিস ॥ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় সরকারের ‘একটি বাড়ি একটি খামার কর্মসূচী’তে সুবিধাভোগীদের নামের তালিকা বাছাইয়ে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। একাধিকবার
ষ্টাফ রিপোর্টারঃ একটু বৃষ্টি হলেই টরকী বন্দরের প্রায় সকল রাস্তাই কাদাপানিতে একাকার হয়ে যায়। দীর্ঘ ১১বছর টরকী বন্দর এলাকায় উল্লেখ্য যোগ্য কোন উন্নয়ন বা সংস্কারকাজ না করায় জন দুর্ভোগ চরমে এসে পৌছেছে। একই কারনে বাজারের রাস্তাগুলো ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। এখানে জমা হওয়া ময়লা আবর্জনা ও নিয়মিত পরিস্কার করা হয়না। শৌচাগারগুলোও নোংরা।
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় টিসিবির ডিলার নিয়োগ থাকলেও খোলা বাজারে পন্য বিক্রি শুরু না করায় গরীব ও দুস্থরা সরকারের এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। জনাগেছে, উপজেলায়
Gournadi.com প্রতিবেদনঃ দেশের পশ্চাৎপদ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠির একটি বড় অংশের বসবাস বরিশালের হিন্দু অধুষ্যিত আগৈলঝাড়া উপজেলায়। এ জনগোষ্ঠীর দারিদ্র্যের জন্য উপজেলার একটি
অব্যাহত লোডশেডিং ও বিদ্যুৎ সমস্যা সমাধানে বরিশালে শুরু হয়েছে ৫০ মেগাওয়াট কুইক টেন্ডাল পাওয়ার স্টেশন স্থাপনের কাজ। এটি স্থাপন হলে বরিশালে আর বিদ্যুৎ সমস্যা তেমন একটা থাকবে না বলে আশা করা যাচ্ছে।
গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সদস্য মাওলানা মিজানুর রহমানের মৃত্যু দাবির চেক গতকাল হস্তান্তর করা হয়।
গৌরনদী অফিস ॥ পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের আল-বারাকাহ্ ইসলামী বীমা প্রকল্পের বরিশালের গৌরনদী অফিসের গ্রাহক মরহুমা ইয়াসমিন আক্তারের মৃত্যু দাবির চেক গত ৪ আগস্ট সকালে প্রদান করা হয়েছে।
বরিশালের গৌরনদী উপজেলার আশা টরকী ব্র্যাঞ্জের উদ্যোগে গতকাল সোমবার সকালে আশার মৃত্যুত্তর ঋণ বীমা দাবি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আশা টরকী শাখার ম্যানেজার শুভ্রা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ আনিচুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়ার আঞ্চলিক ব্যবস্থাপক সোহেল মাহমুদ, গৌরনদী ইউ.সি.সি.এ লিঃ (বি.আর.ডি.বি)’র চেয়ারম্যান ও সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন আশা টরকী-২ এর ব্যবস্থাপক মোঃ আবুল বাশার, গ্রাহক সৈয়দ নাসির প্রমূখ। শেষে আশা টরকী শাখার সদস্য জাহানারা বেগমের মৃত্যুতে তার পুত্র সৈয়দ নাসির উদ্দিনকে মৃত্যুত্তর ঋন বীমা দাবির ২৮ হাজার ১৭৪ টাকা ও সদস্য আব্দুস সোবাহান হাওলাদারকে একটি অটো রিকসা প্রদান করা হয়।
সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত বরিশালের আগৈলঝাড়ায় সম্ভাবনাময় পোল্ট্রি শিল্পে চরম বিপর্যয় দেখা দিয়েছে। মুরগীর বাচ্চার অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে বন্ধ হয়ে যাচ্ছে একে একে ফার্মগুলো, ফলে বেকার হয়ে পরেছে মালিক সহ হাজার হাজার শ্রমিক। কোটি কোটি টাকা বিনিয়োগ করা ফার্ম মালিকরা ব্যাংক, এনজিও ও স্থানীয় মহাজনের ঋণসহ প্রতিদিন লক্ষ লক্ষ টাকা লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। উপজেলা পোল্ট্রি ফিড ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, ২০টি লেয়ার ফার্মে ২০ হাজার মুরগী এবং ২০০টি ব্রয়লার ফার্মে ৭০-৮০ হাজার মুরগী রয়েছে। আগে প্রতিমাসে এঅঞ্চলে লক্ষাধিক একদিনের বাচ্চার চাহিদা ছিল। কিন্তু বর্তমানে সে চাহিদা অনেকাংশে কমে এসেছে। ব্যবসায়ীরা আরও বলেন, বর্তমানে মুরগির বাচ্চা, খাদ্য ও ওষুধের দাম বৃদ্ধিতে পোল্ট্রি ব্যবসায় চরম বিপর্যয় দেখা দিয়েছে। পোলট্রি খামারীরা জানান, বর্তমানে প্রতিটি বাচ্চা কিনতে হয় ৭০ টাকা। প্রতিটি মুরগী উৎপাদনে তাদের ৫০ থেকে ৬০ টাকা খরচ
বদলে গেছে সদরঘাটের চিত্র। নেই কোন লাগেজ টানাটানি। নেই কোন কুলির দৌরাত্ম্য, যাত্রী হয়রানি, জুলুম। হকার নেই পন্টুনে। যাত্রী সচেতনতা-নির্দেশনামূলক রং-বেরং-এর ফেস্টুন, ব্যানার ঝুলছে সারা টার্মিনালে। যাত্রীদের উদ্দেশ্যে চলছে মাইকিং, বিলি করা হচ্ছে লিফলেট, কুলির রেট চার্ট টানিয়ে দেয়া হয়েছে প্রতিটি গেটে। আকাশী রংয়ের পোশাকে নম্বরযুক্ত কুলিরা দাঁড়িয়ে আছে গেটে গেটে। কর্মকর্তাদের নেতৃত্বে চলছে মনিটরিং টিমের কার্যক্রম। যেখানেই কোন সমস্যা, ছুটে যাচ্ছে বিআইডব্লিউটিএ’র বিশেষ টিমের কর্মকর্তাবৃন্দ। পরিষ্কার-পরিচ্ছন্ন টার্মিনাল, এ যেন অন্য রকম এক সদরঘাট। যাত্রী হয়রানি বন্ধের উদ্দেশ্যে শ্রম যার মজুরি তার নীতিতে গত ১ জুলাই থেকে সদরঘাট নৌ-টার্র্মিনালে চলছে ইজারাবিহীন শ্রম ব্যবস্থাপনা। নানা পর্যায়ে মত বিনিময় শেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি ১ জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন এই শ্রম ব্যবস্থাপনা পদ্ধতি। নতুন এই ব্যবস্থাপনা থেকে যাতে কোনক্রমেই পিছু হটতে না হয় তার জন্য সার্বক্ষণিক তদারকি করছেন, খোঁজ-খবর রাখছেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক মিয়া।
সিডরে ক্ষতিগ্রস্থ দরিদ্র গৃহহীন মানুষকে গৃহ নির্মান করে দেয়ার জন্য ইউনাইটেড ন্যাশন ডেভলপমেন্ট প্রোগ্রাম (ইউ.এন.ডি.পি) কর্মসূচী গ্রহন করা হয়। এ প্রকল্পের আওতায় বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ও জল্লা ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়নের জন্য বেসরকারী সংস্থা ভোসডকে দায়িত্ব প্রদান করা হয়। সংস্থা ভোসডের বিরুদ্ধে ঘর নির্মানে নিন্মমানের উপকরন ব্যাবহার, কেরিংয়ের টাকা প্রদান না করাসহ বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে ওই সংস্থা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। সংশিষ্ট দপ্তর, স্থানীয় লোকজন ও ঘর পাওয়া দরিদ্র লোকজনের অভিযোগে জানা গেছে, ইউ.এন.ডি.পি বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে ৩ শত ২৬ টি ও জল্লা ইউনিয়নে ৪ শত ৩৭ টি ঘর নির্মান করে দেয়ার জন্য ২০০৯ সালের অক্টোবর মাসে ভোসডের সাথে চুক্তিবদ্ধ হয়। প্রতিটি ঘরের জন্য ১ লক্ষ ১৬ হাজার টাকা বরাদ্ধ করে ৭ শত ৬৩ টি ঘরের জন্য ইউ.এন.ডি.পি ভোসডকে ৮ কোটি ৮৫ লাক্ষ ৮হাজার টাকার কার্যাদেশ প্রদান করে। উজিরপুর উপজেলার বিলগাব বাড়ি গ্রামের বুদ্বেশ্বর দাসের স্ত্রী সাবিত্রী (৪০) জানান, সিডরে তার বসত ঘরটি সম্পূর্ন নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়ে। তিনি বলেন, আমাকে একটি ঘর দেয়া হয় কিন্তু ঘরটি তেরী করতে যে ইট কাট ব্যাবহার করা হয় তা খুবই খারাপ। নির্ধারিত সিমিন্ডের চেয়ে অনেক কম সিমেন্ড দেয়া হয়। ঘরের ছাউনির অবস্থা আরো খারাপ, ঘর নির্মানের পর এক মাস যেতে না যেতেই ঘরে বৃষ্টির পানি পরে। একইভাবে অভিযোগ করেন, উপজেলার জল্লা গ্রামের দিনমজুর মোঃ সহিদুল ইসলাম (৪৫) ভরত চন্দ্র বাড়ৈর পুত্র ভরেশ বাড়ৈ, লক্ষী বাড়ৈর পুত্র রবিন্দ্র বাড়ৈ (৫৫)
গৌরনদী॥ সড়ক ও জনপথ বিভাগ সওজ’র দায়িত্ব অবহেলার কারনে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট নদীর পূর্ব পাড়ে দীর্ঘদিন থেকে বন্ধ থাকা কোটি টাকা মূল্যের ফেরী ও প্লান্টুুন নষ্ট হয়ে যাচ্ছে। এ সুযোগে স্থানীয় একটি সংঘবদ্ধ চোরের দল ফেরী ও প্লান্টুনের মালামাল রাতের আঁধারে খুলে নিয়ে যাচ্ছে। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট ও গোপালগঞ্জ জেলার সাথে যোগাযোগ ব্যবস্থার জন্য পয়সারহাট নদীতে দীর্ঘদিন থেকে ফেরী চলাচল করে আসছিলো। ১৯৯৮ সালে পয়সারহাট নদীর ওপর প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে ব্রিজ নির্মানের কাজ শুরু হওয়ায় সাথে সাথেই ফেরী চলাচল বন্ধ হয়ে যায়। ওই বছরের (১৯৯৮ সালের) বন্যায় পয়সারহাট পশ্চিম পাড়ের প্লান্টুনটি ভেসে যায়।
গৌরনদী ॥ চলতি বছর বরিশালের গৌরনদী উপজেলায় পাটের বাম্পার ফলন হয়েছে। অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ার সম্ভাবনায় খুশির কোন কমতি নেই কৃষকদের মাঝে। পাশাপাশি পানির অভাবে পাট পচাঁতে ভোগান্তির শিকার হবে বলে আশংকা করছেন কৃষকেরা। গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার মন্ডল জানান, চলতি বছর পাট চাষের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছিল তোষা ও দেশী ১৪০ হেক্টর, মেস্তা ২৫০ হেক্টর। ধার্যকৃত এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাট চাষ হয়েছে তোষা ও দেশী ৬৩০ হেক্টর, মেস্তা ৪২০ হেক্টর। উপজেলার তাঁরাকুপি গ্রামের কৃষক সোনা মিয়া ফকির জানান, মৌসুমের শুরুতে বর্ষা না হওয়ায় কৃষকেরা সেচ পাম্পের মাধ্যমে পানি দিয়ে পাট চাষ করেন। পাট গাছে পাতা বের হওয়ার পরপরই ঘোড়া ও লেদা পোকায় আক্রমন করায় প্রথম দিকে পাট গাছ বাড়তে পারেনি। পরবর্তীতে কীটনাশক ব্যবহার করে পোকার আক্রমন থেকে পাট গাছকে রক্ষা করা হয়। অন্যান্য বছরের তুলনায় এ বছর ফলন তিনগুন হয়েছে। বাজারে পাটের মূল্যও ভাল বলে তিনি উল্লেখ করেন।
গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী পৌরসভার ২০১০-২০১১ অর্থ বছরের প্রায় পনের কোটি টাকার বাজেট গতকাল বুধবার বিকেলে পৌর মেয়র নুরুল ইসলাম নুর আলম হাওলাদার ঘোষনা করেছেন। এ উপলক্ষে পৌরসভার কার্যালয়ে মেয়র নুরুল ইসলাম নুর আলম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান। বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, গৌরনদী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম, সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, আসাদুজ্জামান রিপন, খোকন আহম্মেদ হীরা, পৌর কাউন্সিলর শাহআলম ফকির, মোহাম্মদ হোসাঈন তুষার, ফরিদ মিয়া, গোলাম মোর্শেন পান্না, আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ, আবু সাঈদ নান্টু, উপজেলা যুবলীগের আহবায়ক হারিছুর রহমান হারিছ প্রমুখ। ১৪ কোটি ৯২ লক্ষ ৬৬ হাজার ২’শ ৮৪ টাকার প্রস্তাবিত বাজেটে ব্যয় দেখানো হয়েছে ১৪ কোটি ৯২ লক্ষ ৪২ হাজার ও উদ্বৃত দেখানো হয়েছে ২৪ হাজার ২৮৪ টাকা। উল্লেখ্য, গৌরনদী পৌরসভাটি গত বছরের ১১ নভেম্বর খ-শ্রেনী থেকে ক-শ্রেনীতে উন্নিত হয়।
গৌরনদী অফিস ॥ সরকারের নির্ধারিত মূল্যে পোল্ট্রি মুরগীর বাচ্চা পাওয়ার দাবিতে গতকাল শনিবার বিকেলে বরিশালের গৌরনদীতে ফার্ম মালিকরা মানববন্ধন করেছেন। পোল্ট্রি রক্ষা জাতীয় পরিষদ গৌরনদী শাখার উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের গৌরনদী শাখার সহসভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক দিলীপ কুমার মন্ডল, গৌরনদী শাখার সাধারন সম্পাদক কামরুজ্জামান কামাল, পোল্ট্রি ফার্ম মালিক আব্দুল হালিম সরদার, ফোরকান তালুকদার প্রমূখ। বক্তারা বলেন, একদিনের প্রতিটি বয়লার বাচ্চা ৩০ টাকা ও লেয়ার বাচ্চা ৩২ টাকায় সরকারের নির্ধারিত মূল্য থাকলেও সিন্ডিকেট করে হ্যাচারির মালিকরা প্রতিটি বাচ্চা ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি করেছে। আগামী ১৫ দিনের মধ্যে সরকারের নির্ধারিত মূল্যে হ্যাচারীর মালিকরা মুরগীর বাচ্চা বিক্রি না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন।
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ২৩ জুন ॥ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে একটি বাড়ি একটি খামার প্রকল্পের জরিপকারীদের দিনব্যাপী কর্মশালা গতকাল বুধবার সকালে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিআরডিবির উদ্যোগে বিআরডিবির প্রশিক্ষন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিআরডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ আইউব আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান, একাডেমীক সুপার ভাউজার গৌরাঙ্গ দেবনাথ, যুব উন্নয়ন অফিসার সাখাওয়াত হোসেন, সহকারি শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, মোঃ আসাদুজ্জামান, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন প্রমুখ। কর্মশালায় ৩০ জন জরিপকারী, ৯ জন তত্তাবধায়ক অংশগ্রহন করেন।
ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সচিবালয়ে আবাসন শিল্পের মালিকদের সঙ্গে পূর্ত মন্ত্রণালয়ের এক সভায় রোববার প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানকে রীতিমতো ধমক দিয়েছেন বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (শাহ আলম)।
আগের একটি সভায় দেওয়া মন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে বসুন্ধরা প্রধান মান্নান খানকে বলেন, "এর আগেও আপনি আমাদের ডেকে অপমান করেছেন। আমরা রাতে ঘুমাতে পারি কিনা, আপনি জানেন! মন্ত্রী হয়েছেন বলে যা খুশি তাই বলবেন! এত বড় দুঃসাহস আপনি কোথায় পেলেন।"
একই সভায় তিনি বিশেষজ্ঞ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকেও বাক্যবানে জর্জরিত করেন।
রাজধানীর উন্নয়নে 'ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ)' নামে একটি মহাপরিকল্পনা প্রণয়নে জামিলুর রেজার নেতৃত্বে একটি কমিটি কাজ করেছিল।
সভায় উপস্থিত শাহ আলমসহ অন্যান্য ব্যবসায়ীরা কমিটির দেওয়া প্রতিবেদনের কড়া সমালোচনা করেন।
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীদের পূর্ণবাসনের লক্ষে গতকাল বৃহস্পতিবার বরিশালের আগৈলঝাড়া উপজেলার মৎস্য চাষীদের মাঝে সরকারি ভাবে বরাদ্দকৃত বিভিন্ন জাতের মাছের পোনা, সার ও চুন বিতরন করা হয়েছে। ২৮১ জন মৎস্য চাষীর প্রত্যেককে বিভিন্নজাতের ৪ কেজি মাছের পোনা, ৫৫ কেজি চুন, ৪০ কেজি ইউরিয়া ও ২০ কেজি করে টিএসপি সার এবং ১৯ জন চিংড়ি চাষীর প্রক্যেতকে ১ হাজারটি চিংড়ির পিএল, ৫৫ কেজি করে চুন, ৫০ কেজি ইউরিয়া ও ২৫ কেজি করে টিএসপি সার বিতরন করা হয়। বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস মাছের পোনা বিতরনের উদ্বোধন করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, জেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার দীপংকর বিশ্বাস ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ ইসলামের আলোকে জঙ্গীবাদ ও সন্ত্রাস প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা গতকাল বুধবার সকালে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ফাউন্ডেশন গৌরনদী কর্তৃক আয়োজিত উপজেলার ৭ ইউনিয়নের মসজিদ ভিত্তিক কোরান শিক্ষা ও প্রাক কেন্দ্রের ৬৬ জন ইমাম ও শিক্ষকদের ৬ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী দিনে গতকাল বুধবার সকালে এ আলোচনা সভায় আয়োজন করা হয়। গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মোঃ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ওলামালীগের সভাপতি হাফেজ মাওলানা নুরুল হক। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ শামসুর রহমান, মাওলানা আবুল কাসেম, নজরুল ইসলাম, শওকত হোসেন, মাষ্টার ট্রেইনার শাহাব উদ্দিন প্রমুখ।
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী॥ বরিশালের গৌরনদী উপজেলার কুতুবপুর গ্রামের কন্যাদ্বায়গ্রস্থ মাতা রাশিদা বেগমকে গতকাল রবিবার সকালে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ব্র্যাক অতিদরিদ্র সহায়ক কর্মসূচীর আওতায় কুতুবপুর গ্রাম দারিদ্রবিমোচন কমিটির উদ্যোগে “দারিদ্র বিমোচনে আমাদের এগিয়ে আসতে হবে” শীর্ষক এক আলোচনা সভা পিঙ্গলাকাঠী উন্নয়ন প্রচেষ্ঠার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উন্নয়ন প্রচেষ্ঠার নির্বাহী পরিচালক ও দারিদ্রবিমোচন কমিটির সভাপতি এইচ.এম শাহজাহান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবি এডভোকেট জিয়াউল হক বাদশা। বক্তব্য রাখেন ব্র্যাক গৌরনদীর এসটিইউপি কর্মসূচীর ব্রাঞ্চ ম্যানেজার অমিয় রঞ্জন জোতদার। কর্মসূচী সংগঠক প্রভাষ বসু, আহসানুল হক, গাজী আব্দুল জলিল, মালেক সিকদার প্রমুখ। শেষে কন্যাদ্বায়গ্রস্থ মাতা রাশিদা বেগম ও ঘর উত্তোলনের জন্য মমতাজ বেগমকে আর্থিক অনুদান প্রদান করা হয়।