শুক্রবার, 19 ফেব্রুয়ারী 2010 18:24
১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক কাজী গোলাম মাহবুবের স্মৃতি বিজরিত জন্মভূমি বরিশালের গৌরনদী পৌর এলাকার লাখেরাজ কসবা গ্রামসহ পাশ্ববর্তী মহল্লা কিংবা ওইসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসহ ইসলামিক মিশনেও নেই কোন শহীদ মিনার। দু’একটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবছর কলাগাছ দিয়ে শহীদ মিনার নির্মান করা হলেও অধিকাংশ প্রতিষ্ঠানেই ভাষা শহীদদের স্মরনে কোন কর্মসূচী পালন করা হচ্ছেনা।
সরেজমিনে এলাকাবাসির সাথে আলাপকালে জানা গেছে, ১৯২৭ সালের ২৩ ডিসেম্বর লাখেরাজ কসবা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন কাজী গোলাম মাহবুব ওরফে ছরু কাজী।