আর্কাইভ
বাকেরগঞ্জে র্যাবের অভিযানে অস্ত্র-গুলি সহ মহিলা আটক
বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বাকেরগঞ্জে র্যাবের অভিযানে অস্ত্র-গুলি সহ হেলেনা বেগম (৩২)
নামে একজন মহিলাকে আটক করা হয়েছে।
থানা সুত্রে জানা যায়, গত সোমবার রাত অনুমান ২টায় র্যাব ৮ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চরাদি ইউনিয়নের পশ্চিম বাদল পাড়া থেকে হেলেনাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী পাইপ গান, ২রাউন্ড রাইফেলের গুলি, ২টি কার্তুজ ও একটি মোবাইল সেট উদ্ধার করে। এ ঘটনায় র্যাবের ডিএডি সিদ্দিক বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-১৫. একটি বিশ্বস্ত সুত্রে জানা যায়, পশ্চিম বাদল পাড়ার জলিল সিকদার ওরফে ডাকাত জলিল তার প্রতিপক্ষ একজনকে ফাঁসাতে উক্ত অস্ত্র-গুলিগুলো হেলেনার বাড়ীর লাকরির ভিতর লুকিয়ে রাখে। এলাকাবাসী সুষ্ঠু তদন্তে সাপেক্ষে মূল রহস্য উদঘাটনের দাবী জানিয়েছেন।