আর্কাইভ

আগৈলঝাড়ায় শোক দিবস পালনের ব্যাপক প্রস্তুতি

প্রস্তুতি গ্রহন করেছে আওয়ামীলীগ। গতকাল উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে দলের আহ্বায়ক ইউসুফ মোল্লার সভাপতিত্বে শোক দিবসের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন দলের আহ্বায়ক সদস্য ড.নীল কান্ত বেপারী, মজিবর সেরনিয়াবাত, হেমায়েত উদ্দিন সরদার, লিয়াকত আলী হাওলাদার, যুবলীগ নেতা রফিক তালুকদার, জাকির তালুকদার, সাইদুল সরদার, শ্রমিকলীগ নেতা লিটন তালুকদার,ছাত্রলীগ নেতা আজাদ সেরনিয়াবাত, লিটন সেরনিয়াবাত প্রমুখ। সভায় উপজেলার ৫ টি ইউনিয়নে পৃথকভাবে শোক দিবস পালনের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

এদিকে রত্মপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অমিয় লাল চৌধুরীর সভাপতিত্বে মোল্লাপাড়া স্কুল মাঠে ওই ইউনিয়নে শোক দিবস পালনের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাবেক আহ্বায়ক অরুন কৃষ্ণ হালদার, স্থানীয় আওয়ামীলীগ নেতা শাহিন আলম টেনু, জালাল ভূইয়া, আশরাফ মীর, আবুল খায়ের শরীফ, রেমান ভূইয়া, মাসুদ সেরনিয়াবাত ও সোহাগ ভূইয়া।

Back to top button