আর্কাইভ

গৌরনদী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন – জামাল উদ্দিন সভাপতি-আহছান উল্লাহ সম্পাদক

নিজস্ব বরিশাল ॥ বরিশালের গৌরনদী প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন গত ৩১ ডিসেম্বর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত Gournadi Press Clubহয়েছে। প্রেসক্লাব সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার কাওছার হোসেন, জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, বিদায়ী সম্পাদক মোঃ হানিফ সরদার, সাবেক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, মোঃ আহছান উল্লাহ, সহসম্পাদক সুশীল জয়ধর, বিদায়ী কোষাধ্যক্ষ এস.এম জুলফিকার, বিদায়ী দপ্তর সম্পাদক তৌহিদী মাহমুদ তুহিন, বিদায়ী প্রচার সম্পাদক আমিনা আকতার সোমা, সদস্য আমিন মোল্লা, খোকন আহম্মেদ হীরা, সঞ্জয় কুমার পাল, বিশ্বজিত সরকার বিপ্লব, এম আলম, মনীষ চন্দ্র বিশ্বাস, নারগিস সুলতানা, উত্তম দাস প্রমুখ।

শেষে ২০১২ সনের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে বিনা প্রতিদ্বন্ধীতায় মোঃ জামাল উদ্দিন (ইত্তেফাক)-সভাপতি, এইচ.এম নাসিরউদ্দিন (সংগ্রাম)-সহসভাপতি, মোঃ আহছান উল্লাহ (বাংলাবাজার)-সম্পাদক, সঞ্জয় কুমার পাল (ভোরের কাগজ)-কোষাধ্যক্ষ, বিশ্বজিত সরকার বিপ্লব (ভোরের ডাক)-দপ্তর সম্পাদক, এম.আলম (মানবজমিন)-প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন।

Back to top button