গৌরনদী

গৌরনদীতে একই পরিবারের চারজনের ইসলাম ধর্ম গ্রহণ

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি গ্রামের এক পরিবার স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

বুধবার (২৯ অক্টোবর) রাতে বরিশাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামা (এফিডেভিট) দাখিলের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

হলফনামা সূত্রে জানা গেছে, জঙ্গলপট্টি গ্রামের সুধীর দত্ত ও তুলসী রানী দত্তের পুত্র সমীর দত্ত (৪৫) তার স্ত্রী, এক পুত্র ও এক কন্যাকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরের পর তাদের নতুন নামকরণ করা হয়:

  • সমীর দত্ত এখন মো. ওমর আলী,
  • তার স্ত্রী অতুল রানী দত্ত এখন আয়শা বেগম (৩৭),
  • কন্যা স্বর্ণা রানী দত্ত (১৯) হয়েছেন মরিয়ম আক্তার,
  • এবং পুত্র শুভ দত্ত (৭) এখন মো. আবদুল্লাহ নামে পরিচিত।

নওমুসলিম ওমর আলী বলেন, “আমরা সম্পূর্ণ স্বেচ্ছায় ও আন্তরিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ছোটবেলা থেকেই ইসলামী আদর্শ, নামাজ, যাকাত ও হজের প্রতি গভীর অনুরাগ ছিল। সেই অনুভূতি পরিবারে ভাগ করে নেয়ার পর আমরা একসাথে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেই।”

তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর দেখানো পথে জীবন পরিচালনা করা। ইনশাআল্লাহ, ভবিষ্যতে স্ব-পরিবারে পবিত্র হজ পালন করতে চাই। সকলের কাছে দোয়া চাই যেন আমরা ইসলামের পথে দৃঢ়ভাবে থাকতে পারি।”

Back to top button