গৌরনদী

রবীন্দ্রসঙ্গীতে দেশসেরা গৌরনদীর প্রিয়ন্তী পোদ্দার

বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতায় দেশসেরা হয়েছেন বরিশালের গৌরনদীর কৃতি শিক্ষার্থী প্রিয়ন্তী পোদ্দার। বৃহস্পতিবার দুপুরে অনলাইনে প্রকাশিত ফলাফলে রবীন্দ্রসঙ্গীত বিভাগে দেশের সেরা পাঁচ প্রতিযোগীর তালিকার শীর্ষে উঠে আসে তার নাম।

গত সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর বিটিভি স্টুডিওতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। এর আগে প্রাথমিক ও বাছাই পর্বে সারা দেশের অসংখ্য প্রতিযোগীর মধ্যে থেকে প্রিয়ন্তী রবীন্দ্রসঙ্গীত বিভাগে সেরা দশে দ্বিতীয় স্থান অর্জন করেছিল।

প্রিয়ন্তী পোদ্দার বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণ পোদ্দার ও গৃহিণী মিতালী পোদ্দার দম্পতির মেঝ মেয়ে। বর্তমানে তিনি টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী।

উল্লেখযোগ্য যে, ২০২৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় প্রিয়ন্তী নজরুলসঙ্গীত ও উচ্চাঙ্গ সঙ্গীত — উভয় বিভাগেই জাতীয় পুরস্কার অর্জন করে আলোচনায় আসেন।

Back to top button