আর্কাইভ

বরগুনায় স্যানিটেশন মাস শুরু

বরগুনা প্রতিনিধি ॥ “২০১৩ সন সবার জন্য স্যানিটেশন” আমার ল্যাট্রিন স্বাস্থ্যসম্মত করব, নিয়মিত ব্যবহার ও পরিস্কার রাখবো” এ শ্লোগান নিয়ে মঙ্গলবার বরগুনায় জাতীয় স্যানিটেশন প্রচারাভিযান ও স্যানিটেশন মাস’১১ শুরু হয়েছে। র‌্যালী শেষে মঙ্গলবার সকাল ১০ টায় স্যানিটেশন মাস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে উদ্বুদ্ধকরণ সভা করা হয়। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে, প্ল্যান বাংলাদেশ’র সহায়তায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিশ্বেশ্বর হালদার, সদর উপজেলা চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) আব্দুল খালেক, প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন মিরাজ, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মোতালেব মৃধা, প্ল্যান বাংলাদেশের শাহরুখ সোহেল প্রমূখ।

Back to top button