গৌরনদীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যাবসায়ীদের মাঝে সম্মিলিত ব্যবসায়ীদের সহায়তা প্রদান
গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ নিউ সুপার মার্কেটে সম্প্রতি অগিকান্ডে ২৭ জন ব্যবসায়ী সম্পূর্নভাবে ক্ষতিগ্রস্থ হয়ে নিঃস্ব হয়ে যায়। এ সকল ব্যবসায়ীদের অপুরনীয় ক্ষতির প্রতি সহানুভূতি জানান গৌরনদী সদরের ৫টি মার্কেটের সাধারন ব্যাবসায়ীরা।
এ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে নিউ সুপার মার্কেট চত্বরে গৌরনদী সম্মিলিত ব্যবসায়ী সম্মন্বয় কমিটির উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমন্বয় কমিটির আহবায়ক মোঃ অহিদুল হক খান। বক্তব্য রাখেন গৌরনদী সম্মিলিত ব্যবসায়ী কমিটির সদস্য সচিব ও গৌরনদী বাসষ্ট্যান্ড ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহির, সহসভাপতি মাওলানা আব্দুল বাতেন নোমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন ভূইয়া, বাসষ্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ও প্রভাষক আব্দুল আউয়াল লোকমান,
কোষাধ্যক্ষ মোঃ হায়দার হাওলাদার, পৌর মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রব সরদার, সাধারন সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, ব্যবসায়ী নেতা মোঃ আবুল সিকদার, মোঃ সিরাজ সিকদার, মোঃ নাজমুল হোসেন, আগৈলঝাড়া সড়ক সিনেমা হল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারন সম্পাদক মোঃ আলী শরীফ, ব্যবসায়ী নেতা মোঃ জাকির হোসেন, গৌরনদী নিউ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ কবির হোসেন খান, সাধারন সম্পাদক মোঃ কালাম সরদার, বিশিষ্ঠ ব্যবসায়ী ডাঃ মোঃ শাহজাহান, যতিন ভক্ত, মোঃ শাহিন সরদার, মোঃ মেরাজ খান, গৌরনদী জননী সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী বাহার ,সাধারন সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, সুদীপ্ত অধিকারী, মোঃ টুকু শরীফ, মোঃ ঠান্ডা খান প্রমূখ। শেষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের প্রতি সাধারন ব্যবসায়ীদের সমবেদনা জ্ঞাপন স্বরুপ সম্পূর্নভাবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও ঘর মালিকদের জনপ্রতি ১১ হাজার টাকা, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জনপ্রতি সাড়ে ৫ হাজার টাকা ও আংশিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জনপ্রতি ৩ হাজার টাকা প্রদান করা হয়।