আর্কাইভ
ঝালকাঠি ইসলামি আন্দোলনের ইফতার মাহফিল
আহম্মেদ আবু জাফর, ঝালকাঠি: ইসলামি আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার
আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ফকিরবাড়িস্থ দলীয় কার্যালয়ে রমযানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে সংগঠনের জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম সভাপতিত্ব করেন। ইফতার মাহফিলে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।