আর্কাইভ

বামরাইলের কালিয়াহাতায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিয়াহাতা গ্রামে বুধবার বিকেলে পানিতে ডুবে লিখন নামের দু’বছরের এক শিশু মারা গেছে। জানা গেছে, ওই গ্রামের রিকসা চালক লিটন শিকারীর পুত্র লিখন খেলার ছলে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজনে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে গৌরনদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লিখনকে মৃত ঘোষনা করে।

Back to top button