আর্কাইভ

ঝালকাঠিতে প্রতিভা শিল্পী গোষ্ঠির ১০ম বর্ষপূর্তি

বর্ষপূর্তি মঙ্গলবার পালিত হয়েছে। এ উপলক্ষে বিকেলে শতদশকাঠি সতীলক্ষী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের উপদেষ্টা হরিবর হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন ঝালকাঠি নাগরিক ফোরামের আহবায়ক আহমেদ আবু জাফর, সভাপতি রবীন্দ্র নাথ মন্ডল, সহ-সভাপতি রাম প্রসাদ হালদার, রিপন কুমার হালদার, সাধারন সম্পাদক প্রদীপ কুমার হালদার প্রমূখ। ‘‘সুরের সায়রে প্রতিভার নাও’’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ঝালকাঠি বার্তার সম্পাদক মাহবুবুল আলম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রঙ্গলাল হালদারসহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ নেয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে আকর্ষনীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
 

Back to top button