আর্কাইভ

গৌরনদীতে প্রধান শিক্ষককে মারধর করে কক্ষে তালা ঝুঁলিয়ে দিয়েছে এক যুবলীগ নেতা

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ বরিশালের গৌরনদী উপজেলার বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানাকে মারধর করে গতকাল শনিবার সকালে তার কক্ষে তালা ঝুঁলিয়ে দিয়েছে এক যুবলীগ নেতা।
স্কুল ম্যানেজিং কমিটির সদস্য সৈয়দ নকিবুল হক জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার রাতে যুবলীগ নেতা সোহাগ মোল্লা প্রধান শিক্ষক রেবেকা সুলতানাকে মারধর করে। গতকাল শনিবার সকাল আটটার দিকে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে সোহাগ মোল্লা তালা ঝুঁলিয়ে দেয়। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি গৌরনদী থানা পুলিশকে অবহিত করেন। থানার এএসআই বাবুল হোসেন ঘটনাস্থলে পৌঁছে সকাল দশটার দিকে তালা ভেঙ্গে কক্ষ খুলে দেন। প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা সোহাগ মোল্লা বলেন, স্কুলের দাবিকৃত সম্পত্তির মধ্যে আমার জমি রয়েছে। তাই তালা ঝুলানো হয়েছে।

Back to top button