আর্কাইভ

বরিশালে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা – বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা ॥ সংবাদ প্রকাশের জেরধরে বরিশালের বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক জনকন্ঠের সাবেক জেলা প্রতিনিধি কাজী শামীমের ওপর শনিবার সকালে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে নগরীর চিহ্নিত সন্ত্রাসী কামাল ওরফে ফাঁসি কামাল ও তার ক্যাডাররা। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষনিক বরিশালের সাংবাদিকরা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন।

হামলায় আহত সাংবাদিক কাজী শামীম জানান, নগরীর টেম্পু শ্রমিক নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ফাঁসি কামালের বিরুদ্ধে বিভিন্ন সময় সংবাদ প্রকাশের জেরধরে শনিবার সকালে ফাঁসি কামাল ও তার ক্যাডাররা সশস্ত্র অবস্থায় তার ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সাংবাদিকের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিবৃতী দিয়েছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটি, প্রেসক্লাব, বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের বিভাগীয় কমিটির নেতৃবৃন্দরা।

Back to top button