আর্কাইভ

গৌরনদীতে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব সংবাদদাতাঃ মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের বরিশালের গৌরনদী শাখার উদ্যোগে সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ব্যাংকের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব পালিত হয়েছে।

সন্ধ্যা ৬ টায় ব্যাংকের গৌরনদী শাখা অফিসে আলোচনাসভা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠিত সভায় ব্যাংকের ফাস্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও গৌরনদী শাখা ব্যাবস্থাপক মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, ব্যাংকের গৌরনদী শাখার ডেপুটি ম্যানেজার এ্যালবার্ট জনি বাড়ৈ, গৌরনদী প্রেসক্লাব সদস্য আমিন মোল্ল­া, ব্যাংকের গৌরনদী শাখার জুনিয়র অফিসার সৈয়দ সালেকুজ্জামান, মোঃ আশফাকুর রহমান, এসিস্ট্যান্ট অফিসার ওমর ফারুক, তাহসিন মাহামুদ প্রমুখ। শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

Back to top button