আগৈলঝাড়ায় যুবদল ক্যাডার কর্তৃক দিনমজুরকে ধর্ষণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের দিনমজুর ও দু’সন্তানের জননীকে ধর্ষণ করেছে প্রভাবশালী এক যুবদল ক্যাডার। ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য একটি মহল মীমাংসার নামে ধর্ষিতাকে মামলা না করার জন্য বিভিন্ন ধরনের ভয়ভিতীসহ হুমকি অব্যাহত রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার দুপুরে ধর্ষিতা মামলা করার জন্য থানায় রওয়ানা হলে পথিমধ্যে ধর্ষকের লোকজনের বাঁধার মুখে ধর্ষিতা থানায় যেতে পারেননি।
উপজেলার গৈলা গ্রামের জগদ্বিশ বাড়ৈর কন্যা ও দুই সন্তানের জননী ধর্ষিতা (২২) অভিযোগ করেন, গত শনিবার (১০ জুলাই) বিকেলে দিনমজুরের কাজ শেষে সে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে গৈলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক লুৎফর রহমান টিপুর পুত্র যুবদল ক্যাডার মিজানুর রহমান তালুকদার (২৯) তার জমিতে কাজ করার কথা বলে তাদের (মিজানের) বাড়িতে ডেকে আনে। এসময় মিজানের বাড়ির পার্শ্বে নিরর্জন বাগানে মুখে কাপর বেঁধে তাকে ধর্ষন করা হয়। এক পর্যায়ে গৃহবধূর ডাকচিৎকারে পাশ্ববর্তী বাড়ির লোকজন এগিয়ে আসলে ধর্ষক মিজান
পালিয়ে যায়। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ধর্ষকের পিতা প্রভাবশালী বিএনপি নেতা লুৎফর রহমান টিপু ও তার সহযোগীরা ধর্ষিতাকে বিচারের আশ্বাস দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। গতকাল রবিবার দুপুরে ধর্ষিতা প্রতিবেশী উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক সরোয়ার দাড়িয়াসহ গন্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানিয়ে মামলা দায়েরের জন্য আগৈলঝাড়া থানায় রওয়ানা দেন। পথিমধ্যে ধর্ষকের লোকজনের বাঁধার মুখে ধর্ষিতা থানায় যেতে পারেননি।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি অশোক কুমার নন্দীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এখনো কেউ কোন অভিযোগ করেননি। তবে বর্তমানে ঘটনা সম্পর্কে আমি খোঁজ খবর নিচ্ছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।