গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটিকে ফুলের শুভেচ্ছা

গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার জাতীয়তাবাদী যুবদল বরিশাল জেলা উত্তরের সভাপতি কবিরউদ্দীন আফসারীর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, যুবদলের কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক ও জেলা শাখার সিদ্ধান্তক্রমে সফিকুর রহমান শরীফ স্বপনকে আহবায়ক, মাসুদ হাসান মিঠু, জাকির
হোসেন সরদার, রফিক চোকদার, মনির হাওলাদার, অপু গাজী, এম.এ গফুর, হুমায়ুন কবির, ফরিদ মিয়া ও এইচ.এম মনিরুজ্জামানকে যুগ্ন আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট গৌরনদী উপজেলা, মোঃ নান্না খানকে আহবায়ক, গোলাম মোর্শেদ মাসুদ, জামাল হাওলাদার, শ্যামল খলিফা, সানাউল্লাহ খান, হালিম মাঝি, হোসেন তুষার, রুহুল আমীন তালুকদার, দিদারুল ইসলাম দিদার ও হাবিবুর রহমান সরদারকে যুগ্ন আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট পৌর যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিদ্বয়কে আগামি ৪৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্যও নির্দেশ দেয়া হয়েছে। গতকাল রবিবার দুপুর সাড়ে বারোটায় গৌরনদী উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের তৃনমূল পর্যায়ের নেতা-কর্মীরা নবনির্বাচিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় নেতা-কর্মীরা বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ঠ্যান্ড এলাকায় শোডাউন করেন। শেষে নেতৃবৃন্দ গৌরনদী প্রেসক্লাবে উপস্থিত হয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শরীফ হাফিজুর রহমান টিপু, গোলাম হোসেন মাষ্টার, বিএনপি নেতা জহুর আলী সরদার, মজিবর মোল্লা প্রমুখ। মতবিনিময় সভায় বিএনপি ও তার সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।