আর্কাইভ

গৌরনদীতে দ্বিতীয় শ্রেনীর ছাত্রীর ঝুঁলন্ত লাশ উদ্ধার

গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত সরিকল ইউনিয়নের সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর এক ছাত্রীর গলায় ফাঁস লাগানো অবস্থায় রবিবার সন্ধ্যায় ঝুঁলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, উত্তর সরিকল গ্রামের কাঠমিস্ত্রি আব্দুর রহিমের কন্যা ও সোনার বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী তহমিনা আক্তারের (৯) রবিবার সন্ধ্যায় নির্জন ঘরের বাঁশের আড়ার সাথে ওরনা দিয়ে পেঁচানো তার ঝুঁলন্ত লাশ, মা কহিনুর বেগম চিৎকার শুরু করে। তার ডাকচিৎকার শুনে এলাকাবাসি এগিয়ে এসে পুলিশকে খবর দেয়। গৌরনদী থানার এস.আই শাহজালাল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গতকাল সোমবার বরিশাল মর্গে প্রেরন করেন। এ ব্যাপারে কাঠ মিস্ত্রি আব্দুর রহিম বাদি হয়ে গতকাল সোমবার অজ্ঞাতনামা আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেছেন।

Back to top button