আর্কাইভ
বরিশালে মাদকসেবীর হামলায় যুবক আহত
গৌরনদী ॥ পূর্ব শত্রুতার জেরধরে নগরীর ২২ নং ওয়ার্ডের কাজীপাড়ায় বুধবার দুপুরে এক
মাদক সেবীর হামলায় এক যুবক আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় আহত যুবককে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পূর্ব শত্রুতার জেরধরে ওই এলাকার চিহ্নিত মাদকসেবী কিশোর অর্তকিত ভাবে হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে শহিদুল ইসলামকে (৩৫)। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় শহিদুল ইসলামকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে।