আর্কাইভ

ভোলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বিশেষ প্রতিনিধি ॥ ভোলার লালমোহন উপজেলার সাদাপোল এলাকায় রবিবার বিকাল সাড়ে ৫টায় যাত্রিবাহী বাসের চাপায় শাহাবুদ্দিন (২৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছে।  দুর্ঘটনার পর চালক হিরণ বাস নিয়ে ভোলার উদ্দেশ্যে যাওয়ার পথে বাসসহ হিরণকে আটক করে। বাসের নম্বর ভোলা-ব-০৫-০০৪৮। পরে পুলিশ নিহতের লাশ মগে পাঠিয়েছে। লালমোহন থানার ওসি শীল মান চাকমা জানান, এ ব্যপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আটককৃত বাস চালক হিরন জানায়, বিকাল সোয়া ৪টায় চরফ্যাশন থেকে ছেড়ে ভোলা শহরে যাওয়ার পথে লালমোহন উপজেলার সাদাপোল এলাকায় সাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে কাত হয়ে পড়লে বাসের চাকায় পিষ্ট হয়।

Back to top button