আর্কাইভ

বরিশালে বিএনপি’র বিক্ষোভ মিছিল সমাবেশ

প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল জেলা ও মহানগর বিএনপি নগরীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। গতকাল মঙ্গলবার সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন বিএনপি নেতা মনিরুজ্জামান ফারুক, কামরুল আহসান শাহিন, আবুল কালাম শাহিন, জিয়াউদ্দিন সিকদার জিয়া প্রমূখ। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এদিকে গৌরনদী উপজেলা এবং পৌর বিএনপি’র উদ্যোগে বিকেলে বন্দরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা যুবদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টু।

Back to top button