আর্কাইভ
আগৈলঝাড়ায় যুবদলের কমিটি গঠন সম্পন্ন
আগৈলঝাড়ায় যুবদলের কমিটি গঠন সম্পন্ন। গতকাল সোমবার জেলা উত্তর বিএনপি’র যুগ্ন সম্পাদক আবুল
হোনের লাল্টুর বাসভবনে যুবদলের আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আবুল হোসেন লাল্টু, বিশেষ অতিথি ছিলেন জেলা উত্তর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ মো. বখতিয়ার, আইন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম চুন্নু। সভায় উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আবুল মোল্লা, জামাল বক্তিয়ার, শামসুল হক খোকন, সেলিম ফকির, সালমান হাসান রিপন, শোভন রহমান মনির, মাসুদ বক্তিয়ার, মাকসুদ তালুকদার, এইচএম হেমায়েত উদ্দিন, জালাল মোল্লা প্রমুখ।