আর্কাইভ

গৌরনদীতে সর্বহারা নেতা মনির সরদার গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ সর্বহারা জিয়া গ্রুপের আঞ্চলিক নেতা ও বরিশালের গৌরনদী থানা পুলিশের তালিকাভুক্ত র্শীর্ষ সন্ত্রাসী মনির হোসেন সরদারকে গতকাল শনিবার সকালে থানা পুলিশ গ্রেফতার করেছে।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) এস.আই মিজানুল হক জানান, গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ নলচিড়া এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা ওই গ্রামের মনির হোসেন সরদারকে (৩৫) গ্রেফতার করে। গ্রেফতারকৃতর বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে। এছাড়াও সে পুলিশের তালিকাভূক্ত র্শীর্ষ সন্ত্রাসী। গতকাল শনিবার দুপুরে কড়া পুলিশ প্রহরায় গ্রেফতারকৃতকে বরিশাল আদালতে প্রেরন করা হয়।

Back to top button