আর্কাইভ

মহাত্মা অশ্বিনী কুমার দত্তের

১৫৪ তম জন্মবার্ষিকী পালিত

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের বাসিন্দা মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ১৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার সকালে র‌্যালী ও স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।
মহাত্মা অশ্বিনী কুমার দত্তের প্রতিষ্ঠিত বাটাজোর অশ্বিনী কুমার দত্ত মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে সকালে বনার্ঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বরিশাল-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। শেষে হাই স্কুলের মিলনায়তনে স্মরন সভায় স্কুল ম্যানের্জিং কমিটির সভাপতি বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক সদানন্দ চক্রবর্তী, সহকারি শিক্ষক সিদ্দিকুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদ হোসেন, ছাত্র মাসুদ, রিয়াজ প্রমুখ।

Back to top button