আর্কাইভ
গৌরনদী থেকে মোটরসাইকেল চুরি
গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদীর চরগাধাতলী গ্রামের ডাঃ মোস্তাফিজুর রহমানের বাসার নিচ থেকে একটি ঔষধ কোম্পানীর ফিল্ড ম্যানেজারের মোটর সাইকেলটি রবিবার বিকেলে চুরি হয়েছে।
জানা গেছে, ডাঃ মোস্তাফিজুর রহমানের বাসার ভাড়াটিয়া কেমিষ্ট ল্যাবরেটরী লিমিটেডের গৌরনদীর ফিল্ড ম্যানেজার আবুল বাশার মনিরের ব্যবহৃত হিরো (বরিশাল-হ-১১-৩৯৭৮) নাম্বারের মোটরসাইকেলটি রবিবার বিকেলে সংঘবদ্ধ চোরেরা চুরি করে নেয়। এ ব্যাপারে ওইদিনই গৌরনদী থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।