আর্কাইভ

গাঁজাসহ বিক্রেতা ধলু ফকিরকে গ্রেফতার

গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী থানা পুলিশ অভিযান চালিয়ে শনিবার বিকেলে বার্থী গ্রাম থেকে ৭৫০ গ্রাম গাঁজাসহ গাঁজা বিক্রেতা ধলু ফকিরকে (৪৫) গ্রেফতার করেছে।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার পিএসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই মনির হোসেন শনিবার বিকেলে বার্থী গ্রামের মোঃ জাহাঙ্গীর সিকদারের ঘরে তল্লাশী চালায়। এ সময় গাঁজা বিক্রেতা ধলু ফকিরের হেফাজত থেকে ৭৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে গৌরনদী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ধলু ফকির দীর্ঘদিন থেকে ওই এলাকায় গাঁজা বিক্রি করে আসছে।

Back to top button