আর্কাইভ

বরিশালে ককটেল বিস্ফোরন বাসে অগ্নিসংযোগ

হরতাল

প্রেমানন্দ ঘরামী, বিশেষ প্রতিনিধি ॥  শিবিরের ডাকা সকাল সন্ধ্যা হরতালে বরিশালে বাস ও টেম্পুতে অগ্নিসংযোগ, চারটি টেম্পু ভাংচুর, ককটেল বিস্ফোরন, টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করা হয়েছে। হরতালের সমর্থনে মহানগর ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ানের নেতৃত্বে বুধবার ভোররাত (সাড়ে চারটা) থেকেই শিবির কর্মীরা নগরীর সিএ্যন্ডবি রোড, সাগরদী, বি.এম কলেজ সড়ক ও কাশিপুরসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে।

জানা গেছে, নগরীর সিএ্যাডবি রোডে পাকিং করে রাখা একটি সিটি বাস ভাংচুর করে আগুন ধরিয়ে দিয়েছে হরতাল সমর্থকেরা। এসময় চারটি টেম্পু ভাংচুর করা হয়। একই সময় বিএম কলেজের সম্মুখে একটি টেম্পুতে অগ্নিসংযোগহ তিনটি টেম্পু ভাংচুর ও পর পর ৫টি ককটেল বিস্ফোরন ঘটানো হয়। এছাড়া নগরীর কাশিপুর, সাগরদী স্ব-রোড ও বাকলার মোড়সহ বিভিন্নস্থানে পিকেটিং করেছে শিবির কর্মীরা। এদিকে মঙ্গলবার রাত থেকে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার শিবির কর্মীকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।

Back to top button