গৌরনদীতে বিএনপির স্বাধীনতা দিবসের আলোচনা
গৌরনদী ॥ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলা
ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী বাসষ্ঠ্যান্ডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি এস.এম মনির-উজ জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা উত্তর বিএনপির সহসভাপতি ড. ইঞ্জিনিয়ার এম. শাহআলম, জেলা উত্তর যুবদলের সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টু, জেলা উত্তর মহিলা দলের আহবায়ক তাসলিমা বেগম। বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সামচুল হক মাতুব্বর, উপজেলা যুবদলের আহবায়ক আলহাজ্ব মাসুদ হাসান মিটু, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন শরীফ, যুগ্ন আহবায়ক গোলাম মোর্শেদ মাসুদ, ফরিদ মিয়া, পৌর ছাত্রদলের আহবায়ক মোল্লা মাহফুজ, ছাত্রনেতা সিহাব উদ্দিন খোকন প্রমুখ।