আর্কাইভ
স্বেচ্ছাসেবক দলের রফিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবী
ঝালকাঠি অফিস: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারন সম্পাদক, ঢাকা মহানগর
(দক্ষিন) কমিটির যুগ্ম-আহবায়ক ও ঝালকাঠির কৃতি সন্তান মো: রফিক হাওলাদারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রতাহারের দাবী জানানো হয়েছে। বুধবার দলের ঝালকাঠি জেলা কমিটির পক্ষে যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম লিটনসহ নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবী করেন। দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা কমিটির নেতা মাহাবুব হোসেন, রফিক মিয়া, কামাল মুন্সি, সঞ্জয় মজুমদার,শামিম খান প্রমুখ।
প্রসংগত উল্লেখ, স্বেচ্ছাসেবক দলের এ নেতার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সম্প্রতি দ্রুত বিচারসহ বিভিন্ন আইনে ঢাকার মতিঝিল ও পল্টন থানায় পরপর তিনটি মামলা দায়ের করা হয়।