আর্কাইভ

সন্ধ্যা নদীতে ১৫০ তম নৌকা বাইচ প্রতিযোগীতা

উপলক্ষে ১৫০ তম নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্টিত হয়। ঐতিহ্য বাহী বাইচ প্রতিযোগীতায়  দেশের বিভিন্ন স্থান থেকে প্রায়  ২৫ টি বাইচের নৌকা অংশগ্রহন করে। নৌকা বাইচ অনুষ্ঠান উপলক্ষে উজিরপুরের হারতা সন্ধ্যা  নদীর দুই তীরে প্রায় ২লক্ষ মানুষের ঢল নামে । নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করে রাজৈর উপজেলার সুকুমার বাইনের দল , ২য় স্থান অধিকার করে কোটালীপাড়ার অরুন বিশ্বাসের দল, ৩য় স্থান অধিকার করে কোটালীপাড়ার বিরেন বালার দল।  নৌকা বাইচ প্রতিযোগীতা শেষে  বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন সরাষ্ট্র সচিব আঃ সোবহান শিকদার এসময় বরিশাল ২ আসনের সাংসদ মনিরুল ইসলাম মনি, বরিশাল রেঞ্জের ভারপ্রাপ্ত ডি আইজি বিণয় কৃষ্ণ বালা জেলা প্রশাসক আরিফুর রহমান, পুলিশ সুপার দেবদাস ভট্রাচার্য, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল উপস্থিত ছিলেন।

Back to top button