আর্কাইভ
গৌরনদীর এক প্রধান শিক্ষিকার পরকীয়া সম্পর্ক নিয়ে এলাকায় তোলপাড়
গৌরনদী সংবাদদাতা : বরিশালের গৌরনদী উপজেলার লেবুতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও দিয়াশুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির পরকীয়া সম্পর্ক নিয়ে ওই এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের গোপন অভিসারের তথ্যটি এলাকায় ফাঁস হয়ে গেলে এ তোলপাড়ের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসি জানায়, প্রধান শিক্ষিকা কালনা গ্রামের অহিদুজ্জামান হিরু কাজী কন্যা পন্না বেগম দীর্ঘদিন থেকে ম্যানেজিং কমিটির সভাপতি দিয়াশুর গ্রামের হেদায়েতুল্লাহ ওরফে ঝমঝম মাষ্টারের পুত্র কামাল হোসেনের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে পরে। বৃহস্পতিবার গভীর রাতে প্রধান শিক্ষিকার বাড়িতে তারা গোপন অভিসারে মিলিত হয়। এসময় এলাকাবাসি তাদের আটক করে। এনিয়ে গতকাল শুক্রবার ওই এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।