গৌরনদী

গৌরনদীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু

বরিশালের গৌরনদীতে নানা বাড়িতে বেড়াতে এসে পানিভর্তি ডোবায় পড়ে মোহাম্মদ আরহাম হাওলাদার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর হোমিওপ্যাথিক কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

নিহত আরহাম উজিরপুর উপজেলা সদরের টেম্পুস্ট্যান্ড এলাকার সজীব হাওলাদারের ছেলে। শুক্রবার সে নানা সৌরভ ডাক্তারের বাড়িতে বেড়াতে আসে। শনিবার দুপুরে খেলতে গিয়ে পরিবারের অগোচরে কলেজ মাঠে মাটিকাটা ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা অভিযোগ করেন, ভবন নির্মাণের ঠিকাদারের অবহেলায় মাঠে ডোবা তৈরি হয়ে বৃষ্টির পানিতে ভরে যায়, যা এ দুর্ঘটনার কারণ।

Back to top button