আর্কাইভ
চারমাসেও নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি
গৌরনদী অফিস ॥ কর্মস্থল থেকে রহস্যজনক ভাবে গত চার মাস ধরে নিখোঁজ হওয়া শরিফ সরদারের এখনো কোন সন্ধান মেলেনি। পুত্রের এ রহস্যজনক নিখোঁজে তার পিতা-মাতা এখন পাগল প্রায়।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য রেজাউল সরদার জানান, তার পুত্র মোঃ শরিফ সরদার (১৯) ছয়মাস ধরে সাভারের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে আসছিলো। কর্মস্থল থেকে গত ৪মাস পূর্বে শরিফ রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এ ব্যাপারে আগৈলঝাড়া থানায় সাধারণ ডায়েরী করা হয়। অনেক খোঁজাখুজি করেও গত চার মাসে নিখোঁজ শরীফ সরদারের কোন সন্ধান পাওয়া যায়নি।