আগৈলঝাড়ায় প্রভাবশালীর ক্ষমতার দাপট : প্রকাশ্য হাটে মাটিতে ফেলে কৃষাণীকে পিটিয়ে আহত
প্রকাশ্যে হাটে ফেলে এক দরিদ্র কৃষাণীকে পিটিয়ে আহত করেছে আগৈলঝাড়া পল্লীর এক প্রভাবশালী। অর্থাভাবে চিকিৎসা চলছে জোরাতালি দিয়ে।
অভিযোগ ও ভূক্তোভোগী সূত্রে, উপজেলার বাগধা ইউনিয়নে আস্কর গ্রামে দিন মজুর হিরলাল হালদার রোগাক্রন্ত থাকায় তার স্ত্রী মায়া রাণী হালদার পরিবার চালাতে অন্যের জমিতে কৃষাণীর কাজ করে। পরিবারের চাহিদা পূরনে প্রতিবেশীদের সহায়তা নিতে হয় মাঝে মধ্যে।
গত ৩০ জুলাই একই বাড়ির প্রভাবশালী সঞ্জয় হালদার ও তার স্ত্রী পবিত্র হালদার আস্কর নতুন কালীবাড়ি হাটে মায়া রানীকে প্রথমে অশ্রাব ভাষায় গালা-গালি দিয়ে মাটিতে ফেলে কিল, ঘুষি, লাথি দিয়ে গুরুতর আহত করে। দিন মজুর অসহায় কৃষাণীর এ অবস্থা দেখে স্থানীয় লোকজন তকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন মায়া রানী সাংবাদিকদের জানান “এই দেশে ধনীর বিচার আছে গরীবের বিচার নাই আইচ ৬দিন হইয়া গেল একটা মানুষ মোরে দেখতেও আইলো না”। চোখের পানি ফেলে মায়া রানী আরো অনেক আক্ষেপের কথা বলতে ছিল হাসপাতাল বেডে শুয়ে। স্থানীয় সচেতন মহল ঘটনাটিকে অমানবিক মনে করলেও ওই প্রভাব শালীর টনক নরেনি এখনও। এ বিষয়ে অভিযুক্ত সঞ্জয় হালদার জানান, যা করেছি তাতে কিছুই হয়নি। ওই সব লোকজনকে (কৃষাণী) আরো কঠিন কিছু করা উচিৎ।
