আর্কাইভ
চারমাসের অন্তঃস্বত্তা গৃহবধূর বিষপানে আত্মহত্যা
নিজস্ব সংবাদদাতা, গৌরনদী ॥ দাম্পত্য কলহের জেরধরে গতকাল রবিবার সকালে বিষপানে আত্মহত্যা করেছে চারমাসের অন্তঃস্বত্তা গৃহবধূ ভ্রান্তি অধিকারী (২৫)। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত রাজাপুর গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের ভ্যানচালক প্রকাশ অধিকারীর চারমাসের অন্তঃস্বত্তা স্ত্রী ভ্রান্তি অধিকারী দাম্পত্য কলহের জের ধরে গতকাল রবিবার সকাল দশটার দিকে সবার অজানে বিষপান করে। মুমুর্ষ অবস্থায় বাড়ির লোকজনে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ভ্রান্তি মারা যায়। এ ব্যাপারে আগৈলঝাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।