আর্কাইভ
রমজানে বাজার নিয়ন্ত্রন রাখতে গৌরনদীর ব্যবসায়ীদের সাথে সংসদ সদস্যর মতবিনিময়
গৌরনদী অফিস ॥ পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক পর্যায়ে রাখতে বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলার টরকী বন্দরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মোঃ ইউনুস।
মঙ্গলবার রাতে টরকী বন্দর ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সরদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক রাজু আহম্মেদ হারুন, ব্যবসায়ী শিশির কুন্ড, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন হাওলাদার প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ব্যবসায়ীরা রজমান মাসে দ্রব্যমূল্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।