আর্কাইভ
অবসরপ্রাপ্ত সেনা সদস্যর দাপট
নিজস্ব সংবাদদাতা ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য প্রভাব খাটিয়ে হামলা চালিয়ে আহত করেছে প্রতিপক্ষ দুই বৃদ্ধ ও এক গৃহবধূকে। গুরুতর অবস্থায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুরে বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রত্যন্ত চেংগুটিয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসি ও আহত সূত্রে জানা গেছে, ওইগ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সেলিম হাওলাদারের সাথে দীর্ঘদিন থেকে একইবাড়ির আইয়ুব আলী হাওলাদারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরজের ধরে গতকাল শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে তুচ্ছ ঘটনায় প্রভাবশালী সেলিম ও তার পরিবারের সদস্যরা হামলা চালিয়ে আহত করে প্রতিপক্ষ আইয়ুব আলী হাওলাদার (৮০) তার স্ত্রী সামচুন নাহার (৭৫) পূত্রবধূ সাহিদা বেগমকে (২৫)। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।