আর্কাইভ

শোক দিবসের দোয়া-অনুষ্ঠানে তোপের মুখে এক ইমাম

মুক্তিযোদ্ধা আব্দুল হক ঘরামী জানান, পূর্ব ঘোষিত অনুযায়ী শোক দিবস উপলক্ষে গতকাল রবিবার দুইটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে দোয়া-মিলাদের আয়োজন করা হয়। উক্ত দোয়া-মিলাদে দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মালেক। দোয়া-মোনাজাত পরিচালনার সময় ইমাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করায় উপস্থিত মুক্তিযোদ্ধারা ক্ষোভে ফেঁটে পরেন। এক পর্যায়ে মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অবঃ) গোলাম মোস্তফাসহ কয়েকজন মুক্তিযোদ্ধার সাথে ইমামের বাকবিতন্ডা শুরু হয়। এসময় পুরো অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পরে। মুক্তিযোদ্ধাদের তোপের মুখে ইমাম মাওলানা আব্দুল মালেক অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলাউদ্দিন বালী ঘটনার সত্যতা স্বীকার করেন।

Back to top button