আর্কাইভ

আগৈলঝাড়ায় হরতাল বিরোধী সমাবেশ

আগৈলঝাড়া প্রতিনিধিঃ জ্বালানিতেল ও সিএনজি’র মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ও জামাতের ডাকা হরতালের প্রতিবাদে আগৈলঝাড়া আওয়ামীলীগ ও অংগ সংগঠনের উদ্দোগে আজ সকালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হরতালের বিপক্ষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামীলীগ কার্যালয়ে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়। ওই সভায় হরতালের বিপক্ষে দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আগৈলঝাড়ায় হরতাল পালনের জন্য বিএনপি বা জামাতের কোন নেতা কর্মীকে মাঠে দেখা যায়নি।

Back to top button