আর্কাইভ

গৌরনদীতে দুর্ধর্ষ চুরি সংঘঠিত

বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত আধুনা গ্রামের এক ব্যবসায়ীর গৃহে রবিবার গভীর রাতে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। ওই গ্রামের ব্যবসায়ী শাহাদাত হোসেন হাওলাদার জানান, রবিবার গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা তার গৃহে সিঁদকেটে প্রবেশ করে নগদ ৮০ হাজার টাকা, স্বর্ণালংকার, ৩টি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল চুরি করে নেয়। এ ব্যাপারে গতকাল সোমবার সকালে সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Back to top button