আর্কাইভ
নেশাখোরদের হামলায় দোকান ভাংচুর লুটপাটের অভিযোগ ॥ আহত ২
নিজস্ব সংবাদদাতা॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম বাজারের একটি মোবাইলের দোকানে মঙ্গলবার রাতে নেশাখোররা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। হামলায় দুইজন আহত হয়েছে। এ ব্যাপারে গতকাল বুধবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে।
ব্যবসায়ী মাসুদ হাওলাদারের অভিযোগে জানা গেছে, তার নেশাখোর শ্যালক একই গ্রামের সৈকত হাওলাদারকে নেশা করতে বাঁধা দেয়ায় মঙ্গলবার রাত দশটার দিকে সৈকত ও তার সহযোগীরা মাসুদের মোবাইলের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটপাট করে নিয়ে যায়। এসময় হামলাকারীদের বাঁধা দিতে গিয়ে মাসুদ হাওলাদার ও কুদ্দুস আলী আহত হয়েছেন।