মোটরসাইকেল দূর্ঘটনায় গৌরনদীর চার যুবলীগ নেতা গুরুতর আহত
বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইল নামকস্থানে গতকাল শনিবার দুপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় গৌরনদীর চার যুবলীগ নেতা আহত হয়েছে। গুরুতর আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। তাৎক্ষনিক আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান জাতীয় সংসদের
সাবেক চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুলাহ, স্থানীয় সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস ও উপজেলা চেয়ারম্যান শাহ আলম খান।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক জামাল খন্দকার, যুবলীগ নেতা সৈকত গুহ পিকলু, মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন মোলা ও সাবেক ইউপি সদস্য ও যুবলীগ নেতা সালাউদ্দিন লালু গতকাল শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে মোটরসাইকেলযোগে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে বামরাইল নামকস্থানে তাদের মোটরসাইকেল দূর্ঘটনার স্বীকার হয়।