আর্কাইভ

ঢাকার দু’শিশু এখন কালকিনিতে

নামের ২শিশুকে পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা থেকে মাদারীপুরগামী লঞ্চে সমিতির হাট ঘাটে নেমে মৌলভীকান্দি বাজারে এলে স্থানীয় লোকজান তাদের হেফাজতে রেখেছে।

জানা গেছে, ঢাকা থেকে মাদারীপুরগামী লঞ্চে সমিতির হাট ঘাটে নামার পর ওই শিশু ২টি এনায়েত নগর ইউপির মৌলভীকান্দি বাজারে হাঁটতে হাঁটতে আসলে উপস্থিত লোকজন নাম জিজ্ঞাসা করে। তৌহিদুল ইসলাম তুহিন ঢাকার হাজারীবাগ এলাকার নুরে হাওয়া মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র, তার ক্লাশ রোল-২ এবং সুমাইয়া আক্তার তুষি সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, তার ক্লাশ রোল ২১। ওরা দু’জন ভাই-বোন। দু’জনের কেউই এ ছাড়া অন্য কোন ঠিকানা বলতে পারেনি।

শিকারমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কুদ্দস বেপারী জানান, ‘শিশু ২টিকে প্রথম অবস্থায় অত্যন্ত ক্লান্ত দেখালে ওদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ্য করা হয়। ধারনা করা হচ্ছে অপহরণকারীরা ওদের নেশা জাতীয় দ্রব্য খায়িয়ে লঞ্চে নিয়ে আসছিল, হয়তো বা ভাগ্যক্রমে ওরা লঞ্চ থেকে সমিতির হাটে নেমে পড়েছিল। সন্ধানকারী কেউ থাকলে আমার ব্যবহৃত মোবাইলে ০১৭১৩৫৩৯৮১১ ও ০১৭৪৩৯৩০০১০ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল’।

Back to top button