শোক সংবাদ : আলহাজ্ব আনোয়ারা রহমান

নিজস্ব সংবাদদাতা, গৌরনদী, ২২ আগস্ট ॥ বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক, টরকী বন্দর আদর্শ জামে মসজিদ কমিটির সভাপতি, টরকী আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব

আবুল হোসেন মিয়ার মা আলহাজ্ব আনোয়ারা রহমান (৮৫) হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার রাতে টরকীবন্দরস্থ বার্থী ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল¬াহির………..রাজিউন)। তিনি ৩ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, নাতী-নাতনী রেখে গেছেন। গতকাল সোমবার সকালে মরহুমার জানাজা শেষে সুন্দরদী গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। বিএনপি নেতার মায়ের মৃত্যুতে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম খান, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আকন কুদ্দদুসুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, পৌর বিএনপির সভাপতি এস.এম মনির-উজ জামান মনির, গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।