সড়ক দুর্ঘটনায় জাতি সংঘের কর্মকর্তা কবির মল্লিক নিহত
গৌরনদী অফিস ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিন বিজয়পুর নামকস্থানে যাত্রীবাহি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জাতিসংঘের এক কর্মকর্তা শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা
গেছেন। দূর্ঘটনায় আহত হয়েছে আরো ১৫ যাত্রী।
গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ মোজাম্মেল হোসেন জানান, শুক্রবার বিকেলে বরিশাল থেকে মাওয়াগামী যাত্রীবাহী মাইক্রোবাস গৌরনদীর দক্ষিন বিজয়পুর নামকস্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে বরিশালগামী সুবর্ন পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস যাত্রী কবির মল্লিক, শরীফ উদ্দিন, মনির হোসেন, নিখিল চন্দ্র, মনির সরদার, মোশারফ হোসেন, লিজা আক্তার, শাবানা বেগমসহ কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়। গুরুতর আহত তিনজনকে বরিশাল শের -ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যান্যদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার রাতে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় জাতি সংঘের বরিশাল শাখা অফিসের ফুড এগরিকালচার অর্গানাইজেশন অফিসার কবির মল্লিক মারা যান। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ দূর্ঘনাকবলিত বাস ও মাইক্রোবাস আটক করেছে।