গৌরনদীতে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল
গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে শুক্রবার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার পূর্ব আলোচনা সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টু।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মোঃ আদম আলী মাষ্টার, শাহজাহান হাওলাদার (১), হারুন মিলিটারী, মোশারফ হোসেন, বিনয় দত্ত বণিক, শাহজাহান হাওলাদার (২), উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ হাসান মিটু, বরিশাল জেলা উত্তর যুবদলের তথ্য ও গবেষণা সম্পাদক ফিরোজ মাহমুদ শামীম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক গোলাম মোর্শেদ মাসুদ, রকিব গাজী, জাকির সরদার, ইউনিয়ন যুবদলের সভাপতি রিপন রাঢ়ী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়ন সহসভাপতি মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোকলেছ, গৌরনদী পৌর ছাত্রদলের আহবায়ক, মোল্লা মোঃ মাহফুজ, যুগ্ম আহবায়ক জাফর খান, খোকন হাওলাদার, যুবদল নেতা আলমগীর মোল্লা, আনোয়ার মেম্বার, সেলিম মোল্লা, তাজুল ইসলাম, মিলন, নজরুল ইসলাম, পৌর যুবদল নেতা ফজুল প্যাদা, মনির সরদার, ফিরোজ ফকির, ছরোয়ার মোল্লা, ফারুক রাঢ়ী, গিয়াস সরদার, ফিরোজ হাওলাদার, সোহাগ, বাটাজোর ইউনিয়ন ছাত্রদল নেতা আনিচ, মাসুম বিল্লাহ, তুষার, ছাত্রদল নেতা নাহিদ, কায়েস, আমিন প্রমুখ। শেষে ইফতার মাহফিলের আয়োজন করেন।