আর্কাইভ

আগৈলঝাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন

স্টাফ রিপোর্টার ॥  বরিশালের আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামের এক গৃহবধূকে ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে পাষন্ড স্বামী কর্তৃক অমানুষিক নির্যাতন করা হয়েছে। মুর্মুর্ষ অবস্থায় স্থানীয়রা রবিবার রাতে ওই গৃহবধূকে হাসপাতালে ভর্তি করেছেন। জানা গেছে, ওই গ্রামের নান্নু খান ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে তার স্ত্রী ও দু’সন্তানের জননী লিপি বেগমকে (২৫) প্রায়ই শারিরিক নির্যাতন করে আসছিলো। তারই জেরধরে রবিবার গভীর রাতে যৌতুকলোভী নান্নু খান তার স্ত্রী লিপি বেগমের হাত-পা ও মুখ বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে গুরুতর জখম করে। নিযাতনের পর অচেতন অবস্থায় লিপি বেগমকে ঘরের একটি কক্ষে আটক করে রাখা হয়। গভীর রাতে লিপির গোঙ্গানীর শব্দ পেয়ে বাড়ির লোকজনে মুর্মুর্ষ অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Back to top button