বরিশাল জজ কোর্টের আইনজীবি আগৈলঝাড়ার অতিয়ার রহমানের ইন্তেকাল
গৌরনদী অফিস ॥ বরিশাল জজ কোর্টের এডভোকেট আতিয়ার রহমান খান (৪৫) ডায়াবেটিকরোগে আক্রান্ত হয়ে গতকাল রবিবার দুপুরে বরিশালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির.......রাজিউন)।
তিনি স্ত্রী, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন রতেই মরহুমের জানাজা শেষে আগৈলঝাড়া উপজেলার পশ্চিম বাগধা গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বরিশাল বারের সাবেক সভাপতি এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জনতা ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার বাবলু, আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোতুর্জা খান, ভাইসচেয়ারম্যান মোঃ জসিম সরদার, গৌরনদী ডট কমের সম্পাদক খোকন আহম্মেদ হীরা, দৈনিক ভোরের ডাকের গৌরনদী সংবাদদাতা বিশ্বজিত সরকার বিপ্লব গভীর শোক ও শোর্কাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।