আর্কাইভ
শোক সংবাদ : মনোয়ারা বেগম
বরিশালের আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদারের চাচী ও মৎস্য অফিস সহকারী এনায়েত হোসেন সরদারের মাতা মনোয়ারা
বেগম (৮২) বার্ধক্যজনিত কারণে গত বুধবার রাতে নিজবাড়ি উপজেলার পশ্চিম সুজনকাঠী গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে মরহুমার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।