আর্কাইভ
গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় একজন নিহত ॥ ২৫ জন আহত
নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ইল্লা গাইনেরপাড় নামকস্থানে গতকাল শুক্রবার দুপুরে সড়ক দূর্ঘটায়
১ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের বরিশাল ও গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার এএসআই মিজানুর রহমান জানান, পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ঢাকাগামী ঈগল পরিবহন (ঢাকা মেট্রো-ব-১১-০৬৭৮) মহাসড়কের গাইনেরপাড় নামক এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পার্শ্বের খালে পরে অর্ধনিমজ্জিত হয়। এতে ঘটনাস্থলেই যাত্রী মঠবাড়িয়া গ্রামের সিদ্দিকুর রহমান (৪০) নিহত হয়। দূর্ঘটনায় আহত হয় কমপক্ষে ২৫ জন যাত্রী। গুরুতর আহত সাফিয়া বেগম, রওশনআরা বেগম, আফজাল হোসেনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও জাকিয়া বেগম, আসলাম মিয়া, মামুন খান, তাইরিন খানমকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।